করোনা আক্রান্ত দিতিপ্রিয়া ও তাঁর বাবা মা
দি নিউজ লায়ন; করোনা আক্রান্ত দিতিপ্রিয়া রায় ও তাঁর বাবা মা। তাঁরা তিনজনেই রয়েছেন হোম কোয়ারেন্টিনে। তাঁর বাবা ও মা দুজনেই ভ্যাক্সিনের প্রথম ডোজ নিয়েছিলেন। প্রথমে মা ও মেয়ের কোভিড ধরা পড়ে তারপর বাবার টেস্ট করানো হলে সেও পজেটিভ ধরা পড়ে।
তবে বাবা সম্পূর্ণ উপসর্গহীন ছিলেন।মায়ের শরীর কিছুটা খারাপ ছিল তবে এখন ভালো আছেন তিনজনেই। দিতিপ্রিয়ার শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে, তাই সেটুকুই শরীর খারাপ রয়েছে। তবে শারীরিকভাবে বেশ দুর্বল। তাই শুয়ে, বসে, বই পড়েই দিন কাটাচ্ছেন তিনি।
Post a Comment